সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এ হুঁশিয়ারি দেওয়া হয়। হুঁশিয়ারিতে বলা হয়, ‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’ এর আগে, আজ সকালে জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর একটার সময় আবার অধিবেশন শুরু হয়। অধিবেশনে বেলা ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল। এসময়

সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

হুঁশিয়ারিতে বলা হয়, ‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’

এর আগে, আজ সকালে জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর একটার সময় আবার অধিবেশন শুরু হয়।

অধিবেশনে বেলা ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।

এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সবাই ওয়াক আউট করে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় স্পিকার তাদেরকে বার বার বসার অনুরোধ জানালেও তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে চলে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow