সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার অবসান ঘটেছে। বিএনপির মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রার্থী তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এই তালিকায় ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের নাম রয়েছে। তিনি মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াত জোট মনোনীত ১৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন। এই পাঁচজনের একজন হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার (নারী মজলিস) সদস্য মাহবুবা হাকিম। কে এই মাহবুবা হাকিম? মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। তিনি পেশাজীবী, শিক্ষাবিদ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান হাসান জুনাইদ কালবেলাকে জানান, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (

সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার অবসান ঘটেছে। বিএনপির মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রার্থী তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

এই তালিকায় ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের নাম রয়েছে। তিনি মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াত জোট মনোনীত ১৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন। এই পাঁচজনের একজন হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার (নারী মজলিস) সদস্য মাহবুবা হাকিম।

কে এই মাহবুবা হাকিম?

মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। তিনি পেশাজীবী, শিক্ষাবিদ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান হাসান জুনাইদ কালবেলাকে জানান, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় প্রথম বিভাগে স্টার মার্কসসহ উত্তীর্ণ হন। অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে বস্ত্র প্রকৌশল (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে মাহবুবা হাকিম টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল খাতে তার অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে তিনি একটি হিফজখানা ও মক্তব পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শিক্ষাজীবনে তিনি আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় অংশগ্রহণের জন্য শিক্ষাঙ্গনে পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ এবং একটি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow