সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেন, আপনার নির্বাচিত হওয়ার সংবাদে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত হওয়া একটি বড় সম্মানের বিষয় এবং এটি আপনার সহকর্মীদের কাছে আপনার প্রতি গভীর আস্থা ও সম্মানের প্রতিফলন। এটি কেবল আপনার ব্যক্তিগত সততা ও প্রজ্ঞার স্বীকৃতি নয়, বরং আপনার দেশের সর্বোচ্চ আইনসভাকে সঠিকভাবে পরিচালনা করার সক্ষমতার ওপর তাদের আস্থারও বহিঃপ্রকাশ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বলেন, আমি সবসময় বিশ্বাস করি যে যে কোনো গণতন্ত্রের প্রাণকেন্দ্র তার সংসদ। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আমাদের সবার ওপর গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা, সুস্থ ও শক্তিশালী বিতর্ক নিশ্চিত করা এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার গুরুদায়িত্ব রয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি, আপনার দায়িত্বকালীন সময়ে আমাদের দুই দেশের সংসদ পারস্পরিক সহযোগিতার মাধ্যম
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন।
বার্তায় তিনি বলেন, আপনার নির্বাচিত হওয়ার সংবাদে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত হওয়া একটি বড় সম্মানের বিষয় এবং এটি আপনার সহকর্মীদের কাছে আপনার প্রতি গভীর আস্থা ও সম্মানের প্রতিফলন। এটি কেবল আপনার ব্যক্তিগত সততা ও প্রজ্ঞার স্বীকৃতি নয়, বরং আপনার দেশের সর্বোচ্চ আইনসভাকে সঠিকভাবে পরিচালনা করার সক্ষমতার ওপর তাদের আস্থারও বহিঃপ্রকাশ।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বলেন, আমি সবসময় বিশ্বাস করি যে যে কোনো গণতন্ত্রের প্রাণকেন্দ্র তার সংসদ। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আমাদের সবার ওপর গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা, সুস্থ ও শক্তিশালী বিতর্ক নিশ্চিত করা এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার গুরুদায়িত্ব রয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি, আপনার দায়িত্বকালীন সময়ে আমাদের দুই দেশের সংসদ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়াকে আরও শক্তিশালী করবে।
দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমাদের একটি অনন্য ইতিহাস রয়েছে। আমাদের জনগণ সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের গভীর বন্ধনে আবদ্ধ। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে বাংলাদেশের সংসদ আমাদের দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি স্পিকারকে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
What's Your Reaction?