সংস্কার বাস্তবায়নে সংসদের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি

গণভোট অনুযায়ী রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এতে দলটির নেতাকর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল- ‘রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে’, ‘জুলাই গণহত্যার বিচার করতে হবে’, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে’, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চাই’ ইত্যাদি। এ সময় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। গণভোটে জনগণের যে মতামত এসেছে, তা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। তারা বলেন, জুলাইয়ে সংঘটিত ঘটনাবলীর বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা জরুরি। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা ন

সংস্কার বাস্তবায়নে সংসদের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow