সংস্কৃতি মন্ত্রী হলেন মাগুরার নিতাই রায় চৌধুরী, এলাকায় মিষ্টি বিতরণ

নতুন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এই খবরে তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে জাতীয় পার্টির সরকারের সময়ে তিনি শিক্ষা, আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ উপলক্ষে মাগুরা মহোম্মাদপুরে সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৪৯ সালের ৭ জানুয়ারি জন্ম নিতাই রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করে আইন পেশায় নিযুক্ত হন। এর আগে, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী সভায় এই আস

সংস্কৃতি মন্ত্রী হলেন মাগুরার নিতাই রায় চৌধুরী, এলাকায় মিষ্টি বিতরণ

নতুন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এই খবরে তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে জাতীয় পার্টির সরকারের সময়ে তিনি শিক্ষা, আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এ উপলক্ষে মাগুরা মহোম্মাদপুরে সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৪৯ সালের ৭ জানুয়ারি জন্ম নিতাই রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করে আইন পেশায় নিযুক্ত হন। এর আগে, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী সভায় এই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ড. বিরেন শিকদার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow