সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (২৭ জুন) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজ করা হবে।
এ কারণে বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়নে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। তবে কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ফরিদপুর গ্রিড, পল্লী বিদ্যুৎ সমিতির সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১,
বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (২৭ জুন) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজ করা হবে।
এ কারণে বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়নে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। তবে কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ফরিদপুর গ্রিড, পল্লী বিদ্যুৎ সমিতির সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালিয়াগট্টি বাজারসংলগ্ন নির্মাণাধীন সেতুর কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সালথা উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির পানছড়ি বিভাগ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মেরামত ও সংরক্ষণ এবং বিদ্যুৎ লাইনের দুই পাশের গাছপালা ছাঁটাইয়ের কাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহ এলাকার সব স্থানে বিদ্যুৎ থাকবে না। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
এ ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা বিউবি জানিয়েছে, বর্ষা মৌসুমে ঠাকুরছড়া গ্রিড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের দুই পাশের গাছপালা ছাঁটাই, প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ, বিভিন্ন ১১ কেভি ও ০.৪ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং বিতরণ ট্রান্সফরমারের মেরামত কাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঠাকুরছড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং খাগড়াছড়ি (সদর) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ এবং ৩৩ কেভি লাইনের পাশের গাছপালা ছাঁটাইয়ের জন্য শনিবার ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য দোয়ারাবাজার সাবজোনাল অফিসের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর উপকেন্দ্রের রেড হট সমস্যা সমাধান এবং ৩৩ কেভি মিটারিংয়ের কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড থেকে ৩৩ কেভি শাটডাউন নেওয়া হবে। ফলে ওই সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।