সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য নরসিংদীর শিবপুর ও আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব এলাকায় সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে। এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শাটডাউন কার্যকর থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow