সকালে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে রাজধানী ঢাকায় অনুভূত হয়েছে মৃদু কম্পন। বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিট ৩৫ সেকেন্ডে এ ভূমিকম্প রেকর্ড করা হয়। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌‘এটি ভারত-মিয়ানমার সীমান্তে সংঘটিত হয়। আমরা কিছুক্ষণ পর বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাব।’ আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। বেশি গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম ছিল, ফলে মাঝারি মাত্রার হওয়া সত্ত্বেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। আরএএস/এমআরএম

সকালে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে রাজধানী ঢাকায় অনুভূত হয়েছে মৃদু কম্পন। বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিট ৩৫ সেকেন্ডে এ ভূমিকম্প রেকর্ড করা হয়।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘এটি ভারত-মিয়ানমার সীমান্তে সংঘটিত হয়। আমরা কিছুক্ষণ পর বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাব।’

আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। বেশি গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম ছিল, ফলে মাঝারি মাত্রার হওয়া সত্ত্বেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

আরএএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow