সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়- শুক্রবার সকাল ৯টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- শুক্রবার সকাল ৯টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow