সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ মে) রাতে কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এদিকে, রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বার্তায় জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ৫ ও ৬ মে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় অর্থাৎ ৫০  শতাংশ এবং রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।  এ সময় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে একই সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে।

এদিকে, রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বার্তায় জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ৫ ও ৬ মে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় অর্থাৎ ৫০  শতাংশ এবং রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। 

এ সময় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে একই সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow