সখীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসানকে গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার হাসান উপজেলার কাহারতা এলাকার সোনামিয়ার ছেলে। তিনি সখীপুর পৌর এলাকায় ভাড়াবাসায় থাকতেন। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দুপুরে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী চাচা হিসেবে পরিচিত হাসান শিশুটিকে আদর করার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, শিশুটি ব্যথা অনুভব করলে অভিযুক্ত তার শরীরে তেল লাগিয়ে দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বিষয়টি জানায়। ঘটনা শোনার পর শিশুটির মা ও স্বজনরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ

সখীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসানকে গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার হাসান উপজেলার কাহারতা এলাকার সোনামিয়ার ছেলে। তিনি সখীপুর পৌর এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দুপুরে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী চাচা হিসেবে পরিচিত হাসান শিশুটিকে আদর করার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, শিশুটি ব্যথা অনুভব করলে অভিযুক্ত তার শরীরে তেল লাগিয়ে দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বিষয়টি জানায়।

ঘটনা শোনার পর শিশুটির মা ও স্বজনরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow