সচিবালয় থেকে হেঁটে একুশে পদকের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। এরপর হেঁটে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে সচিবালয়ে ফেরেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। নিরাপত্তার জন্য তার আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী।
এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। এরপর হেঁটে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী।
এদিন বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে সচিবালয়ে ফেরেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। নিরাপত্তার জন্য তার আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
What's Your Reaction?