সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

সাভারে যানজটের কারণে সড়কেই জন্ম নেওয়া সেই নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সাভারের বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেল হসপিটাল (প্রা.) লিমিটেডের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সুপার মেডিকেল হসপিটাল (প্রা.) লিমিটেডের এনআইসিইউর মেডিকেল অফিসার ডা. খন্দকার আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি মূলত প্রিম্যাচিউর ছিল। গর্ভে তার বয়স হয়েছিল ২৮ সপ্তাহ এবং ওজন ছিল মাত্র এক কেজির মতো। ২৮ সপ্তাহ আসলে কোনো নবজাতকের পূর্ণ বিকাশের জন্য যথেষ্ঠ নয়। শিশুটির ফুসফুসও পরিপক্ক ছিল না। হাসপাতালে আনার পর আমরা শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব ধরনের চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার শ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছিল। সর্বশেষ সকালে শিশুটির মৃত্যু হয়। তিনি আরও জানান, হাসপাতালের বাহিরে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ছাড়া কোনো শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। এ শিশুটির ক্ষেত্রে যেটি হয়েছে যে সড়কে ডেলিভারি হওয়ায় তাৎক্ষণিকভাবে যেসব সাপোর্ট তার দরকার ছিল সেগুলো পায়নি। নবজাতকের পরিবার জানায়, মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ির উদ

সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

সাভারে যানজটের কারণে সড়কেই জন্ম নেওয়া সেই নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সাভারের বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেল হসপিটাল (প্রা.) লিমিটেডের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সুপার মেডিকেল হসপিটাল (প্রা.) লিমিটেডের এনআইসিইউর মেডিকেল অফিসার ডা. খন্দকার আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটি মূলত প্রিম্যাচিউর ছিল। গর্ভে তার বয়স হয়েছিল ২৮ সপ্তাহ এবং ওজন ছিল মাত্র এক কেজির মতো। ২৮ সপ্তাহ আসলে কোনো নবজাতকের পূর্ণ বিকাশের জন্য যথেষ্ঠ নয়। শিশুটির ফুসফুসও পরিপক্ক ছিল না। হাসপাতালে আনার পর আমরা শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব ধরনের চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার শ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছিল। সর্বশেষ সকালে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, হাসপাতালের বাহিরে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ছাড়া কোনো শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। এ শিশুটির ক্ষেত্রে যেটি হয়েছে যে সড়কে ডেলিভারি হওয়ায় তাৎক্ষণিকভাবে যেসব সাপোর্ট তার দরকার ছিল সেগুলো পায়নি।

নবজাতকের পরিবার জানায়, মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow