সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে
রাজধানীর সদরঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ দুজনই সাঁতরে নদীর অন্য পাশে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। আরও পড়ুন সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ দুই আনোয়ারুল ইসলাম বলেন, নিখোঁজ দুইজন নদীর অন্য পাশে সাঁতরে উঠেছেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা স্টেশনে ফিরে এসেছেন। আরও পড়ুন তিন বিভাগে অতিভারী বর্ষণের আভাস এর আগে ট্রলার ডুবির পর আনোয়ারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার শ্যামবাজার ঘাটে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার সংবাদ পাই। এরপর ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় তখন ট্রলারের দুই যাত্রী নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল। পরে তাদের
রাজধানীর সদরঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ দুজনই সাঁতরে নদীর অন্য পাশে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, নিখোঁজ দুইজন নদীর অন্য পাশে সাঁতরে উঠেছেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা স্টেশনে ফিরে এসেছেন।

তিন বিভাগে অতিভারী বর্ষণের আভাস
এর আগে ট্রলার ডুবির পর আনোয়ারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার শ্যামবাজার ঘাটে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার সংবাদ পাই। এরপর ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় তখন ট্রলারের দুই যাত্রী নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল। পরে তাদের সন্ধান পাওয়ার বিষয় জানানো হয়।
কেআর/কেএসআর
What's Your Reaction?
