সদরঘাটে সাময়িক বন্ধের পর আবার লঞ্চ চলাচল শুরু
রাজধানীতে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বৈরী আবহাওয়া ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জাগো নিউজকে বলেন, দুপুর ১২টার পর আবহাওয়া খারাপ থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় চলাচল চালু করা হয়। আরও পড়ুনভারী বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঢাকা নদীবন্দর সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন আড়াইটার দিকে জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন পুনরায় চলাচল শুরু হয়েছে।’ এমডিএএ/একিউএফ
রাজধানীতে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বৈরী আবহাওয়া ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জাগো নিউজকে বলেন, দুপুর ১২টার পর আবহাওয়া খারাপ থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় চলাচল চালু করা হয়।
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঢাকা নদীবন্দর সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন আড়াইটার দিকে জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন পুনরায় চলাচল শুরু হয়েছে।’
এমডিএএ/একিউএফ
What's Your Reaction?