সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। বিদায় উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। কেএইচ/এমআইএইচএস

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। বিদায় উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

কেএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow