সনদ না থাকায় ৮ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশাল নগরীতে ৮ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালতে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকায় দুই লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এনএসআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে সাত হাজার, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা

সনদ না থাকায় ৮ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশাল নগরীতে ৮ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালতে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকায় দুই লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এনএসআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে সাত হাজার, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

শাওন খান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow