সন্তানের ছুরিকাঘাতে ঝরল মায়ের প্রাণ, হাসপাতালে কাৎরাচ্ছে বাবা-বোন

ফেনীর দাগনভূঞা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার (১০ মে) রাত দশটার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত লাকি বেগম (৪৫) ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার স্ত্রী। আহতরা হলেন- মোস্তফা (৫৫) ও তাদের মেয়ে মোসাম্মদ মিথিলা মোস্তফা (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিক (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার রাতে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। টাকা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন লাকি বেগম। এ সময় বোন মিথিলা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে আহত হন বাবা মোস্তফা। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রাফিক পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।  হাসপাতালের

সন্তানের ছুরিকাঘাতে ঝরল মায়ের প্রাণ, হাসপাতালে কাৎরাচ্ছে বাবা-বোন

ফেনীর দাগনভূঞা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার (১০ মে) রাত দশটার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত লাকি বেগম (৪৫) ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার স্ত্রী। আহতরা হলেন- মোস্তফা (৫৫) ও তাদের মেয়ে মোসাম্মদ মিথিলা মোস্তফা (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিক (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার রাতে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। টাকা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন লাকি বেগম।

এ সময় বোন মিথিলা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে আহত হন বাবা মোস্তফা। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রাফিক পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত বলে ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow