সন্ত্রাস-চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি তালুকদার খোকনের

মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত অভিযান জোরদার করতে হবে এবং জনভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম

সন্ত্রাস-চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি তালুকদার খোকনের

মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত অভিযান জোরদার করতে হবে এবং জনভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।

সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow