সন্ত্রাসীদের অস্ত্র দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ

ইরানে ‘সন্ত্রাসীদের অস্ত্র দেওয়ার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ চেয়েছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এক চিঠিতে অভিযোগ করেন, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিরতা, সহিংসতা ও রক্তপাত উসকে দিচ্ছে। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন ও অস্ত্র দিয়ে আসছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। চিঠিতে আরও বলা হয়, অন্য একটি দেশের ভেতরে সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করা জাতিসংঘ সনদের পরিপন্থি এবং এ ধরনের কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা উচিত। এর আগে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে অনেক অস্ত্র পাঠিয়েছে, যাতে মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে তিনি দাবি করেন, সেই অস্ত্রগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছেনি। এই মন্তব্যকে সহিংসতা উসকে দেওয়ার স্বীকারোক্তি হিসেবে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow