সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো কেকেআর
আগের ৬ ম্যাচে অর্জন মাত্র একটি পয়েন্ট। রয়েল চ্যারেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ভেসেছিলো বৃষ্টিতে। যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল এবং নিজেদের ঝুলিতে একটি পয়েন্ট অর্জন করেছিলো কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দলটির মাটে নামা মানেই ছিল যেন পরাজয়। অবশেষে নিজেদের ৭ম ম্যাচে এসে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কেকআর। বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতার দলটি। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছিলো। জবাব দিতে নেমে রিঙ্কু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় কেকেআর। দলটির এতদিন জয় না পাওয়ার কারণ ছিল, কারো সেভাবে জ্বলে উঠতে না পারা। আজ যেটা পেরেছেন রিঙ্কু সিং। ৩৪ বলে ৫৩ রান করেছিলেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। তবে, ম্যাচের নায়ক ছিলেন বরুন চক্রবর্তি। কারণ, বল হাতে তিনি যেমন ছিলেন কৃপণ, তেমন ছিলেন বিধ্বংসী। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান। ওপেনার জসস্বি জয়সওয়াল করেন ২৯ বলে ৩৯ রান।
আগের ৬ ম্যাচে অর্জন মাত্র একটি পয়েন্ট। রয়েল চ্যারেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ভেসেছিলো বৃষ্টিতে। যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল এবং নিজেদের ঝুলিতে একটি পয়েন্ট অর্জন করেছিলো কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দলটির মাটে নামা মানেই ছিল যেন পরাজয়।
অবশেষে নিজেদের ৭ম ম্যাচে এসে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কেকআর। বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতার দলটি।
ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছিলো। জবাব দিতে নেমে রিঙ্কু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় কেকেআর।
দলটির এতদিন জয় না পাওয়ার কারণ ছিল, কারো সেভাবে জ্বলে উঠতে না পারা। আজ যেটা পেরেছেন রিঙ্কু সিং। ৩৪ বলে ৫৩ রান করেছিলেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। তবে, ম্যাচের নায়ক ছিলেন বরুন চক্রবর্তি। কারণ, বল হাতে তিনি যেমন ছিলেন কৃপণ, তেমন ছিলেন বিধ্বংসী। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান। ওপেনার জসস্বি জয়সওয়াল করেন ২৯ বলে ৩৯ রান। বৈভব সূর্যবংশী ২৮ বলে করেন সর্বোচ্চ ৪৬ রান। ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১৫ রান করেন শিমরন হেটমায়ার।
জবাব দিতে নেমে কেকেআর শুরুতে খেই হারাতে থাকে। দুই ওপেনার আউট হন শূন্য রানে। তবে ক্যামেরন গ্রিন ২৭, রোভম্যান পাওয়েল ২৩, রিঙ্ক সিং অপরাজিত ৫৩ ও অনুকুল রায় ১৬ বলে অপরাজিত ২৯ রান করে কেকেআরকে প্রথম জয় এনে দেন।
আইএইচএস/
What's Your Reaction?