সফটওয়্যার ও আইটির বৈশ্বিক কেন্দ্র হবে বাংলাদেশ: মন্ত্রী আরিফুল

আগামী দিনে সফটওয়্যার ও আইটি সেবার বৈশ্বিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (১১ মার্চ) রাজধানীর রাওয়া ক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে বেসিস অনুষ্ঠানটির আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এ খাতের উন্নয়নে বেসিসের মতো সংগঠনের পাশে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি ও দেশীয় শিল্পের বিকাশে আইসিটি শিল্প এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিশাল তরুণ কর্মশক্তির সক্ষমতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ সুপ্রস্তুত এবং এ লক্ষ্যে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বেসিসের সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি,

সফটওয়্যার ও আইটির বৈশ্বিক কেন্দ্র হবে বাংলাদেশ: মন্ত্রী আরিফুল

আগামী দিনে সফটওয়্যার ও আইটি সেবার বৈশ্বিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (১১ মার্চ) রাজধানীর রাওয়া ক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে বেসিস অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এ খাতের উন্নয়নে বেসিসের মতো সংগঠনের পাশে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি ও দেশীয় শিল্পের বিকাশে আইসিটি শিল্প এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের বিশাল তরুণ কর্মশক্তির সক্ষমতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ সুপ্রস্তুত এবং এ লক্ষ্যে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বেসিসের সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সেবার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বেসিস দেশের আইসিটি শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্বায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি, সহ-আহ্বায়ক ফেরদোস আলমসহ বেসিস সহায়ক কমিটির সদস্য, বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণে এসময় আইসিটি খাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

বেসিসের প্রশাসক হাফিজুল্লাহ খান বলেন, বাংলাদেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেসিস নিরলসভাবে কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য শিল্প খাতের সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবার বৈশ্বিক চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বেসিস দেশের ডিজিটাল খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ইএইচটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow