সব ধরনের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্যের

যুক্তরাজ্য সব ধরনের ভিসা ফি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। ইউকে হোম অফিস জানিয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে। নতুন হার অনুযায়ী, ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বাড়িয়ে ১,১২৮ পাউন্ড নির্ধারণ করা হচ্ছে। একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে। একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচও। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ছে- বিমানবন্দরের ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্তের ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনকারীদের ভিসা ফি ১৯৭ পাউন্ড পর্যন্ত বাড়ছে। বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে (স্পন্সরশিপ) ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। স

সব ধরনের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্যের

যুক্তরাজ্য সব ধরনের ভিসা ফি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। ইউকে হোম অফিস জানিয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে।

নতুন হার অনুযায়ী, ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বাড়িয়ে ১,১২৮ পাউন্ড নির্ধারণ করা হচ্ছে।

একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে। একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচও। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ছে- বিমানবন্দরের ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্তের ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে।

নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনকারীদের ভিসা ফি ১৯৭ পাউন্ড পর্যন্ত বাড়ছে।

বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে (স্পন্সরশিপ) ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। স্বাস্থ্যখাতে দক্ষ কর্মীদের জন্য এই বৃদ্ধি যথাক্রমে ২০ পাউন্ড এবং ৩৮ পাউন্ড। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বাড়ছে ২১ পাউন্ড।

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী ও তাদের নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ফিও ৭২ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow