সবচেয়ে কম বয়সে এমপি হচ্ছেন হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন তিনি। তিনি মোট ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। নির্বাচনী হলফনামা অনুযায়ী, আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয় অর্জন করেছেন তিনি। জুলাই গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়া হান্নান মাসউদ পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। ১১–দলীয় জোটের সমর্থন নিয়ে শাপলা কলি প্রতীকে নির্বাচন করে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় আসেন তিনি। সবচেয়ে কম বয়সে এমপি নির্বাচিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয়েছে ব

সবচেয়ে কম বয়সে এমপি হচ্ছেন হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন তিনি। তিনি মোট ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয় অর্জন করেছেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়া হান্নান মাসউদ পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। ১১–দলীয় জোটের সমর্থন নিয়ে শাপলা কলি প্রতীকে নির্বাচন করে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় আসেন তিনি।

সবচেয়ে কম বয়সে এমপি নির্বাচিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। তরুণ নেতৃত্ব হিসেবে আগামী দিনে জাতীয় সংসদে তার ভূমিকার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow