সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করে চমক

২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া শেষ দলগুলোর একটি হলেও, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে প্রথম নাম হিসেবে নাম লিখিয়ে রীতিমতো চমকে দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। আজ সোমবার দলের কোচ সার্জেই বারবারেজ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য তার ২৬ জন যোদ্ধার নাম ঘোষণা করেছেন। ১৫ জুন ফ্রান্সের সঙ্গে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বসনিয়া। গ্রুপে আরো আছে  দক্ষিণ কোরিয়া এবং কোস্টারিকা। বসোনিয়ার বিশ্বকাপ স্কোয়াড একনজরে গোলরক্ষক: নিকোলা ভাসিল (সেন্ট পাউলি), মার্টিন জ্লোমিসলিচ (এইচএনকে রিয়েকা), ওসমান হাদজিকিচ (স্লাভেন বেলু্পো)। রক্ষণভাগ: সেয়াদ কোলাসিনাচ (আতালান্তা), আমার দেদিচ (বেনফিকা), নিহাদ মুজাকিচ (গাজিয়ানটেপ), নিকোলা কাটিচ (শালকে ০৪), তারিক মুহারোমোভিচ (সাসুওলো), স্তেপান রাদেলিচ (রিয়েকা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), নিদাল চেলিক (লেন্স)। মধ্যমাঠ: আমির হাদজিয়াহমেতোভিচ (হাল সিটি), ইভান সুনিচ (পাফোস), ইভান বেসিক (আস্তানা), জেনিস বার্নিচ (কার্লসরুহে), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেচ), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লাজেন), আরমিন গিগো

সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করে চমক
২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া শেষ দলগুলোর একটি হলেও, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে প্রথম নাম হিসেবে নাম লিখিয়ে রীতিমতো চমকে দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। আজ সোমবার দলের কোচ সার্জেই বারবারেজ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য তার ২৬ জন যোদ্ধার নাম ঘোষণা করেছেন। ১৫ জুন ফ্রান্সের সঙ্গে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বসনিয়া। গ্রুপে আরো আছে  দক্ষিণ কোরিয়া এবং কোস্টারিকা। বসোনিয়ার বিশ্বকাপ স্কোয়াড একনজরে গোলরক্ষক: নিকোলা ভাসিল (সেন্ট পাউলি), মার্টিন জ্লোমিসলিচ (এইচএনকে রিয়েকা), ওসমান হাদজিকিচ (স্লাভেন বেলু্পো)। রক্ষণভাগ: সেয়াদ কোলাসিনাচ (আতালান্তা), আমার দেদিচ (বেনফিকা), নিহাদ মুজাকিচ (গাজিয়ানটেপ), নিকোলা কাটিচ (শালকে ০৪), তারিক মুহারোমোভিচ (সাসুওলো), স্তেপান রাদেলিচ (রিয়েকা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), নিদাল চেলিক (লেন্স)। মধ্যমাঠ: আমির হাদজিয়াহমেতোভিচ (হাল সিটি), ইভান সুনিচ (পাফোস), ইভান বেসিক (আস্তানা), জেনিস বার্নিচ (কার্লসরুহে), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেচ), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লাজেন), আরমিন গিগোভিক (ইয়াং বয়েজ)। আক্রমণভাগ: কেরিম আলাইবেগোভিক (রেড বুল সালজবার্গ), এসমির বাজরাকতারেভিচ (পিএসভি), এরমেদিন ডেমিরোভিচ (ভিএফবি স্টুটগার্ট), জোভো লুকিচ (ইউনিভার্সিটিয়া ক্লুজ), সামেদ বাজদার (জাগিয়েলোনিয়া বিয়ালিস্টক), হারিস তাবাকোভিক (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), এডিন জেকো (শালকে ০৪)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow