সবুজ নাটোর গড়ার অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সবুজ নাটোর গড়ার অংশ হিসেবে বর্ষা মৌসুমে অন্তত একটি গাছ রোপনে উদ্বুদ্ধ করতে নাটোরে হাজারো গাছের চারা বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজের আয়োজনে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, আর্ন্তজাতিক মানদন্ডে নাটোরে ২৫শতাংশ বৃক্ষ থাকার কথা। কিন্তু সেখানে রয়েছে ১০ থেকে ১৫শতাংশ। তাই জলবাযু পরিবর্তন ঠেকাতে সবুজ নগরী গড়ে তোলার বিকল্প নেই। এজন্য ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি, কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে। এই বর্ষা মৌসুমে অন্তত সবাই একটি যেন বৃক্ষরোপন করে, সেজন্য নাটোরবাসীর সকলকে আহবান জানান। এসময় গাছ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা জান্নাতআরা ফেরদৌস, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইস্রাফিল ইসলাম, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক, সজাগ নিউজের সম্পাদক মাহবুব হোসেন, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য শ্যাম আগরওয়াল, জেলা পরিবেশক ও ভোগ্যপণ্য সমিতির সভাপতি ফরমান আল

সবুজ নাটোর গড়ার অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সবুজ নাটোর গড়ার অংশ হিসেবে বর্ষা মৌসুমে অন্তত একটি গাছ রোপনে উদ্বুদ্ধ করতে নাটোরে হাজারো গাছের চারা বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজের আয়োজনে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, আর্ন্তজাতিক মানদন্ডে নাটোরে ২৫শতাংশ বৃক্ষ থাকার কথা। কিন্তু সেখানে রয়েছে ১০ থেকে ১৫শতাংশ। তাই জলবাযু পরিবর্তন ঠেকাতে সবুজ নগরী গড়ে তোলার বিকল্প নেই। এজন্য ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি, কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে। এই বর্ষা মৌসুমে অন্তত সবাই একটি যেন বৃক্ষরোপন করে, সেজন্য নাটোরবাসীর সকলকে আহবান জানান।

এসময় গাছ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা জান্নাতআরা ফেরদৌস, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইস্রাফিল ইসলাম, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক, সজাগ নিউজের সম্পাদক মাহবুব হোসেন, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য শ্যাম আগরওয়াল, জেলা পরিবেশক ও ভোগ্যপণ্য সমিতির সভাপতি ফরমান আলী খান চৌধুরি সৈকত'সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় হাজারো গাছে যেন সবুজে ভরে উঠে স্কুল প্রাঙ্গন। সবুজ নাটোর গড়ার অংশ হিসেবে সজাগ নিউজ এই মৌসুমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৫হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow