সবুজবাগে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর সবুজবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান। হারুন অর রশিদ বলেন, ২০ জুলাই রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। তিনি বলেন, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কেআর/এমএএইচ/

সবুজবাগে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর সবুজবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

হারুন অর রশিদ বলেন, ২০ জুলাই রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow