সভাপতি পদে বাংলাদেশের সমর্থন আদায়ে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায় জোরদার করতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি শনিবার (১৪ মার্চ) নিউইয়র্কের পথে যাত্রা করেন। পথে তিনি তুরস্ক সফর করবেন। সফরকালে আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নিউইয়র্ক ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রীর একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে তিনি বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। সফরকালে খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জোরদার করতে কূটনীতিক ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রথমে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করলেও সম্প্রতি তারা তা প্রত্যাহার করেছে। ফলে এখন এ পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিত

সভাপতি পদে বাংলাদেশের সমর্থন আদায়ে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায় জোরদার করতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি শনিবার (১৪ মার্চ) নিউইয়র্কের পথে যাত্রা করেন। পথে তিনি তুরস্ক সফর করবেন। সফরকালে আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নিউইয়র্ক ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রীর একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে তিনি বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন।

সফরকালে খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জোরদার করতে কূটনীতিক ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রথমে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করলেও সম্প্রতি তারা তা প্রত্যাহার করেছে। ফলে এখন এ পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

জেপিআই/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow