সমকালের ছড়া: আয়না ধরো
মাহজাবীন তাসনীম রুহী জগৎটাকে বদলে দিতেচাইছে সবাই আজ,নিজের ভেতর তাকাতেপাচ্ছে দ্বিধা-লাজ? পরের চোখের ময়লা খোঁজেহাজার হাজার অন্ধ,নিজের ঘরে জ্বলছে আগুনপায় না কেউ গন্ধ! অন্য লোকের বিচার করাসহজ বড় ভাইরে,নিজের ভুলের হিসেব নিতেইচ্ছে মোটে নাইরে। মিথ্যে অহং পুড়িয়ে দিতেআগুন লাগিয়ে দাও,আয়না ধরে নিজের মনেসব কালিমা দাগাও! এসইউ
মাহজাবীন তাসনীম রুহী
জগৎটাকে বদলে দিতে
চাইছে সবাই আজ,
নিজের ভেতর তাকাতে
পাচ্ছে দ্বিধা-লাজ?
পরের চোখের ময়লা খোঁজে
হাজার হাজার অন্ধ,
নিজের ঘরে জ্বলছে আগুন
পায় না কেউ গন্ধ!
অন্য লোকের বিচার করা
সহজ বড় ভাইরে,
নিজের ভুলের হিসেব নিতে
ইচ্ছে মোটে নাইরে।
মিথ্যে অহং পুড়িয়ে দিতে
আগুন লাগিয়ে দাও,
আয়না ধরে নিজের মনে
সব কালিমা দাগাও!
এসইউ
What's Your Reaction?