সম্পদ গোপন: বেবিচক কর্মকর্তার আয়কর নথি জব্দ
প্রায় ১ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৬০ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগে বেবিচকের কার্টোগ্রাফার আব্দুস সোবহানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াজ হোসেন বলেন, দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ এ বিষয়ে আদালতে আবেদন করেন। দুদকের অভিযোগ অনুযায়ী, আব্দুস সোবহানের বিরুদ্ধে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি প্রায় ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রকৃত সম্পদের হিসাব নিরূপণ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কর অঞ্চল-৪, ঢাকার সার্কেল-৭১ থেকে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এমডিএএ/এমআইএইচএস
প্রায় ১ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৬০ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগে বেবিচকের কার্টোগ্রাফার আব্দুস সোবহানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ এ বিষয়ে আদালতে আবেদন করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, আব্দুস সোবহানের বিরুদ্ধে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি প্রায় ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রকৃত সম্পদের হিসাব নিরূপণ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কর অঞ্চল-৪, ঢাকার সার্কেল-৭১ থেকে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
এমডিএএ/এমআইএইচএস
What's Your Reaction?