সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ-চীন নিবিড়ভাবে কাজ করছে

আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে বলেও জানান তিনি। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার (৩ আগস্ট) সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) মিলনায়তনে বিস ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয় যৌথভাবে ‘কম্পারেটিভ গভার্ন্যান্স ফোরাম ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, এ পরিস্থিতি আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। নানামুখী তৎপরতার মধ্য দিয়ে চীন–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। দেশটির উন্নত প্রযুক্ত

সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ-চীন নিবিড়ভাবে কাজ করছে

আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে বলেও জানান তিনি। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সোমবার (৩ আগস্ট) সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) মিলনায়তনে বিস ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয় যৌথভাবে ‘কম্পারেটিভ গভার্ন্যান্স ফোরাম ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, এ পরিস্থিতি আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে।

নানামুখী তৎপরতার মধ্য দিয়ে চীন–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে বলে জানান হুমায়ুন কবির।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এ সফরের মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক করিডর নিয়ে চীন আশাবাদী; আশাবাদ আছে তিস্তা প্রকল্প নিয়েও।

আগামী ৫০ বছরের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় শিল্প, অবকাঠামো ও উন্নয়ন কৌশলের সমন্বয় এগিয়ে নিতে সম্মত হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুদান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow