সম্পর্কে টানাপোড়েন, ৬ তলা থেকে প্রেমিকার ঝাঁপ

গাজীপুরে প্রেমের সম্পর্কে টানাপোড়েন সহ্য করতে না পেরে ছয়তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে হারাতে হয়েছে তার ডান পা। জানা গেছে, আহত তরুণীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।  স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব ও টানাপোড়েন তৈরি হলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্বজনদের দাবি, কয়েকদিন ধরেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে গাজীপুরের মাঝোখান এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে উঠে যান ওই তরুণী। একপর্যায়ে নিচে ঝাঁপ দিলে আশপাশের লোকজন চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। টঙ্গী হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আয়েশা বলেন, তা

সম্পর্কে টানাপোড়েন, ৬ তলা থেকে প্রেমিকার ঝাঁপ

গাজীপুরে প্রেমের সম্পর্কে টানাপোড়েন সহ্য করতে না পেরে ছয়তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে হারাতে হয়েছে তার ডান পা।

জানা গেছে, আহত তরুণীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব ও টানাপোড়েন তৈরি হলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্বজনদের দাবি, কয়েকদিন ধরেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে গাজীপুরের মাঝোখান এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে উঠে যান ওই তরুণী। একপর্যায়ে নিচে ঝাঁপ দিলে আশপাশের লোকজন চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আয়েশা বলেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। যদি কেউ অভিযোগ দেয়, সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow