সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছে। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটি সম্ভবত তাদের শেষ প্রেস ব্রিফিং। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৮ মাসে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, পদক্ষেপ ও অবস্থান দ্রুততার সঙ্গে গণমাধ্যমের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে নিয়মিতভাবে সব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এবং এমন কোনো উল্লেখযোগ্য সংবাদ নেই যা সেখানে শেয়ার করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, পেজটিতে এখন পর্যন্ত ন্যূনতম ২০ কোটি ভিউ হয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিতে প্রেস উইং সর্বোচ্চ সচেষ্ট ছিল। এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে এবং সেই সহযোগিতাও তারা পেয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী সপ্তাহে ভিন্ন ভূমিকায় হলেও আব

সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছে। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটি সম্ভবত তাদের শেষ প্রেস ব্রিফিং।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৮ মাসে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, পদক্ষেপ ও অবস্থান দ্রুততার সঙ্গে গণমাধ্যমের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে নিয়মিতভাবে সব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এবং এমন কোনো উল্লেখযোগ্য সংবাদ নেই যা সেখানে শেয়ার করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, পেজটিতে এখন পর্যন্ত ন্যূনতম ২০ কোটি ভিউ হয়েছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিতে প্রেস উইং সর্বোচ্চ সচেষ্ট ছিল।

এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে এবং সেই সহযোগিতাও তারা পেয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী সপ্তাহে ভিন্ন ভূমিকায় হলেও আবারও সবার সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।

অন্য সদস্য ফয়েজ আহমদ বলেন, দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করা হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow