সম্মান দেখিয়ে রাসেলের জার্সি তুলে রাখলো কলকাতা

টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, দুই দিকেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মার ছিলেন আন্দ্রে রাসেল। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে কলকাতা নাইট রাইডার্সকে তিনি উপহার দিয়েছেন দারুণসব পারফরম্যান্স। তবে এবার তিনি দলটির ডাগআউটে থাকবেন ভিন্ন ভূমিকায়। এবার খেলোয়াড় থেকে সরাসরি দায়িত্ব পেয়েছেন পাওয়ার কোচের। আইপিএলের উনিশতম আসরকে সামনে রেখে রাসেলকে সম্মানিত করলো কলকাতা নাইট রাইডার্স। রাসেলের অবদানের প্রতি সম্মান জানিয়ে তার পরিহিত ১২ নম্বর জার্সিটি তুলে রেখেছে কলকাতা কর্তৃপক্ষ। আর কখনো হয়ে আর কেউ কখনো ১২ নম্বর জার্সি পরে মাঠে নামবেন না। স্থায়ীভাবে অবসরে পাঠানো হয়েছে আন্দ্রে রাসেলের সম্মানে জার্সিটি। গত মঙ্গলবার ‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ৩০ নভেম্বর আইপিএল থেকে অবসর নেন রাসেল। এক দশকেরও বেশি সময় ধরে ২০১৪ ও ২০২৪ কলকাতার শিরোপা জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে, দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে তরুণদের ব্যাটিং ঝালিয়ে নিতে কাজ করবেন এই ক্যারিবিয়ান তারকা। অবসরের আগে কলকাতার হয়ে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে করেছেন২ হা

সম্মান দেখিয়ে রাসেলের জার্সি তুলে রাখলো কলকাতা

টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, দুই দিকেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মার ছিলেন আন্দ্রে রাসেল। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে কলকাতা নাইট রাইডার্সকে তিনি উপহার দিয়েছেন দারুণসব পারফরম্যান্স। তবে এবার তিনি দলটির ডাগআউটে থাকবেন ভিন্ন ভূমিকায়। এবার খেলোয়াড় থেকে সরাসরি দায়িত্ব পেয়েছেন পাওয়ার কোচের।

আইপিএলের উনিশতম আসরকে সামনে রেখে রাসেলকে সম্মানিত করলো কলকাতা নাইট রাইডার্স। রাসেলের অবদানের প্রতি সম্মান জানিয়ে তার পরিহিত ১২ নম্বর জার্সিটি তুলে রেখেছে কলকাতা কর্তৃপক্ষ। আর কখনো হয়ে আর কেউ কখনো ১২ নম্বর জার্সি পরে মাঠে নামবেন না।

স্থায়ীভাবে অবসরে পাঠানো হয়েছে আন্দ্রে রাসেলের সম্মানে জার্সিটি। গত মঙ্গলবার ‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

২০২৫ সালের ৩০ নভেম্বর আইপিএল থেকে অবসর নেন রাসেল। এক দশকেরও বেশি সময় ধরে ২০১৪ ও ২০২৪ কলকাতার শিরোপা জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে, দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে তরুণদের ব্যাটিং ঝালিয়ে নিতে কাজ করবেন এই ক্যারিবিয়ান তারকা।

অবসরের আগে কলকাতার হয়ে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে করেছেন২ হাজার ৫৯৩ রান।

ব্যাটের মতো বল হাতেও ছিলেন প্রতিপক্ষের জন্য ত্রাস। সুনিল নারাইনের পর কলকাতার দ্বিতীয় বোলার হিসেবে ১০০-এর বেশি উইকেট নিয়েছেন রাসেল। তার ঝুলিতে রয়েছে ১২২ উইকেট। দুবার ২০১৫ ও ২০১৯ সালে হয়েছেন আইপিএলের সেরা খেলোয়াড়। যদিও সবশেষ মৌসুমে নিষ্প্রভ ছিলেন রাসেল। ১০ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৬৭, উইকেট নিয়েছিলেন ৮টি।

দুই দিন পর শুরু হতে যাওয়া মৌসুমের জন্য ঢেলে সাজানো হয়েছে কলকাতার কোচিং প্যানেল। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ার। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। এবারও অবশ্য অভিজ্ঞ অজিঙ্কা রাহানে দলটিকে নেতৃত্ব দেবেন। তাঁর সহকারী হিসেবে থাকছেন রিংকু সিং।

গত মৌসুমে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে থেকে আসর শেষ করা কলকাতা এবার এই নতুন নেতৃত্বের হাত ধরে ঘুরে দাঁড়াতে চায়।

আসন্ন মৌসুম শুরুর মাত্র দুই দিন আগে নতুনভাবে সাজানো হয়েছে কলকাতার কোচিং স্টাফ। দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ারকে। সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা শেম ওয়াটসন।

আজিঙ্কা রাহানেই থাকছেন দলের নেতৃত্বে। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিঙ্কু সিং।

গত আসরে পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকে হতাশাজনকভাবে টুর্নামেন্ট শেষ করেছিল কলকাতা। তবে নতুন কোচিং প্যানেল ও নেতৃত্বের ওপর ভর করে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে দলটি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow