সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কড়া সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুদ্ধ বন্ধে সম্ভাব্য আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, আলোচনার নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব ছাড় দেয়নি। সংস্থাটির দাবি, যুদ্ধের সময় যেসব ছাড় আদায় করতে পারেনি, এখন আলোচনার মাধ্যমে সেগুলো আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই অবস্থান আলোচনা প্রক্রিয়াকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ না হলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে বড় পরি

সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কড়া সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুদ্ধ বন্ধে সম্ভাব্য আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, আলোচনার নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব ছাড় দেয়নি। সংস্থাটির দাবি, যুদ্ধের সময় যেসব ছাড় আদায় করতে পারেনি, এখন আলোচনার মাধ্যমে সেগুলো আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের এই অবস্থান আলোচনা প্রক্রিয়াকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ না হলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনে দিয়েছে।

তিনি বলেন, আরোপিত যুদ্ধে আমেরিকার বৈশ্বিক আধিপত্য ভেঙে পড়েছে। ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির রমজান যুদ্ধ এবং ইরানি জনগণের প্রতিরোধ আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন দিকে নিয়ে যাচ্ছে।

রেজা তালাই-নিকের ভাষায়, আমেরিকার একক আধিপত্যের যুগ শেষের দিকে। বিশ্ব এখন বহুমাত্রিক শক্তি কাঠামোর দিকে এগোচ্ছে, যা যুক্তরাষ্ট্রের একক প্রভাবকে প্রতিস্থাপন করবে।

সূত্র: সিএনএন

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow