সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে: হুইপ গউছ
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। যারা বেআইনি কাজ করবেন সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শুক্রবার (৫ জুন) রাতে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় হুইপ দেশের শান্তি শৃঙ্খলা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার (৬ জুন) সকালে স্কুল থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, প্রাক্তন ছাত্র ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিত চন্দ্র বনিক ও অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নানা স্মৃতিচারণ করেন। সৈয়দ এখলাছুর রহ
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। যারা বেআইনি কাজ করবেন সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শুক্রবার (৫ জুন) রাতে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় হুইপ দেশের শান্তি শৃঙ্খলা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার (৬ জুন) সকালে স্কুল থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, প্রাক্তন ছাত্র ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিত চন্দ্র বনিক ও অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নানা স্মৃতিচারণ করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এএসএম
What's Your Reaction?