সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায়ের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও প্রস্তাবিত বাজেটে তার কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ বেড়ে চলেছে। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা দিয়েই মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায়ের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও প্রস্তাবিত বাজেটে তার কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ বেড়ে চলেছে। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা দিয়েই মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আবদুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদসহ অনেকে।
এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এসে মহাসমাবেশে মিলিত হয়।
What's Your Reaction?