সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। এ দুর্যোগ আমাদেরকে ধৈর্য্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এসেছি। দেশের মানুষ যেন অনাহারে না থাকে, তার জন্য বিএনপির নেতাকর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি। প্রধানমন্ত্রী সরকারি প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উপজেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। এ দুর্যোগ আমাদেরকে ধৈর্য্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এসেছি। দেশের মানুষ যেন অনাহারে না থাকে, তার জন্য বিএনপির নেতাকর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি। প্রধানমন্ত্রী সরকারি প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ রফিক, জাগির আহমদ সাওদাগর, সরোয়ার হোসেন মাসুদ, যুবদল নেতা গাজি মোহাম্মদ ফোরকান।
আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, রুবায়েত খান সিফাত, ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক।
What's Your Reaction?