সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে : আবু আশফাক
ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে সুস্থ যুবসমাজ প্রতিষ্ঠা হয়। তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ জীবনধারায় অভ্যস্ত হবে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টায় ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খন্দকার আবু আশফাক বলেন, যুবসমাজকে নেশা থেকে ফেরাতে হবে। তাই দোহার নবাবগঞ্জের প্রতি এলাকায় খেলাধুলাকে এগিয়ে নিতে হবে। আমরা আগামীর মেধাবী যুব সমাজ চাই। তাই তাদেরকে পড়াশোনায় ফেরানোর বিকল্প নেই। তিনি আরও বলেন, নেশার আনাগোনা বেড়ে গেছে। মাদকসহ ধরা পড়ছে অনেক কারবারি। কয়েকদিন পরই দেখা যাচ্ছে এলাকায় ঘুরাঘুরি করতে। তাই আইনের ফাঁক বন্ধ করে নেশার লাগাম টেনে ধরতে হবে। তা না হলে, যুব সমাজ রক্ষা করা কঠিন হবে। মেধার মৃত্যু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। টুর্নামেন্টে ব
ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে সুস্থ যুবসমাজ প্রতিষ্ঠা হয়। তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ জীবনধারায় অভ্যস্ত হবে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টায় ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খন্দকার আবু আশফাক বলেন, যুবসমাজকে নেশা থেকে ফেরাতে হবে। তাই দোহার নবাবগঞ্জের প্রতি এলাকায় খেলাধুলাকে এগিয়ে নিতে হবে। আমরা আগামীর মেধাবী যুব সমাজ চাই। তাই তাদেরকে পড়াশোনায় ফেরানোর বিকল্প নেই।
তিনি আরও বলেন, নেশার আনাগোনা বেড়ে গেছে। মাদকসহ ধরা পড়ছে অনেক কারবারি। কয়েকদিন পরই দেখা যাচ্ছে এলাকায় ঘুরাঘুরি করতে। তাই আইনের ফাঁক বন্ধ করে নেশার লাগাম টেনে ধরতে হবে। তা না হলে, যুব সমাজ রক্ষা করা কঠিন হবে। মেধার মৃত্যু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
টুর্নামেন্টে বালিকা বিভাগে চকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে নতুন বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দুপুর ২টায় শেষ হওয়া বালক বিভাগের ফাইনালে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
What's Your Reaction?