সরকারি অফিসে বড় নিয়োগ, পদ ১৫৫

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬ গ্রেডের পদে পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫৫ জনকে নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- ১. পদের নাম: স্টোরকিপার পদসংখ্যা: ১০ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা। ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১০ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা। ৩. পদের নাম: পরিসংখ্যানবিদ পদসংখ্যা: ৬ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা। ৪. পদের নাম: ড্রাইভার পদসংখ্যা: ৫ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা। ৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী পদসংখ্যা: ১২৩ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা। বয়সসীমা ৪ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা http://csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি (সব গ্রেডের পদের জন্য) টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৬ মে ২০২৬,

সরকারি অফিসে বড় নিয়োগ, পদ ১৫৫

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬ গ্রেডের পদে পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫৫ জনকে নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

১. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৬

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৫

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ১২৩

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

বয়সসীমা

৪ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি (সব গ্রেডের পদের জন্য)

টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৬ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ৪টা।

নির্দেশনা ও শর্ত

১. প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধু স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন।

২. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।

৪. স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন, সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা, সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।

৫. আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

৬. কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিস্তারিত দেখুন https://csbogura.teletalk.com.bd/docs/CSBOGURA_CIRCULAR_2026.pdfএই ঠিকানায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow