সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি

সরকারি অফিসগুলোয় সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রটির বাস্তবায়ন ও যথাযথ কার্যকর করার জন্য নিচের দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা হলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। সিনিয়র সচিব ও সচিব (সব)। প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, ঢাকা। কমিশনার (সব বিভাগ)। মন্ত্রিপরিষদ বিভাগের সব কর্মকর্তা। জেলা প্রশাসক (সব)। সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বৈঠক শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন পরীক্ষণ শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সব)। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি সেল, মন্ত্রি

সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি

সরকারি অফিসগুলোয় সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রটির বাস্তবায়ন ও যথাযথ কার্যকর করার জন্য নিচের দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা হলেন,

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
সিনিয়র সচিব ও সচিব (সব)।
প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, ঢাকা।
কমিশনার (সব বিভাগ)।
মন্ত্রিপরিষদ বিভাগের সব কর্মকর্তা।
জেলা প্রশাসক (সব)।
সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বৈঠক শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ।
সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন পরীক্ষণ শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (সব)।
সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি সেল, মন্ত্রিপরিষদ বিভাগ (ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য)।

পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow