সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা ভারতের

ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ডিএ ছিল মূল বেতনের ৫৮ শতাংশ। নতুন সিদ্ধান্তের ফলে কর্মীদের হাতে পাওয়া বেতন কিছুটা বাড়বে, যা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। সাধারণত বছরে দুইবার—জানুয়ারি ও জুলাই—ডিএ বাড়ানো হয়, যদিও এ সংক্রান্ত ঘোষণা অনেক সময় দেরিতে আসে। এবারও ঘোষণায় বিলম্ব হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন প্রস্তাবিত ৮ম পে কমিশন নিয়ে কর্মচারী সংগঠনগুলোর চাপ বাড়ছে। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসাল্টেটেভি ম্যাশিনারি সরকারের কাছে জমা দেওয়া এক স্মারকে ন্যূনতম মূল বেতন ৬৯ হাজার রুপি নির্ধারণ এবং ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে। বর্তমানে এই ন্যূনতম বেতন ১৮ হাজার রুপি। এছাড়া বার্ষিক ৬ শতাংশ বেতন বৃদ্ধি, ন্যূনতম ৩০ শতাংশ হাউজ রেন্ট অ্যালাউন্স (এইচআরএ) এবং পুরোনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিও জানিয়েছে সংগঠনটি। এই দাবিগুলো বাস্তবায়ন হলে দেশটির বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্র: এনডিটিভি এমএসএম

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা ভারতের

ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে ডিএ ছিল মূল বেতনের ৫৮ শতাংশ। নতুন সিদ্ধান্তের ফলে কর্মীদের হাতে পাওয়া বেতন কিছুটা বাড়বে, যা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

সাধারণত বছরে দুইবার—জানুয়ারি ও জুলাই—ডিএ বাড়ানো হয়, যদিও এ সংক্রান্ত ঘোষণা অনেক সময় দেরিতে আসে। এবারও ঘোষণায় বিলম্ব হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।

ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন প্রস্তাবিত ৮ম পে কমিশন নিয়ে কর্মচারী সংগঠনগুলোর চাপ বাড়ছে।

ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসাল্টেটেভি ম্যাশিনারি সরকারের কাছে জমা দেওয়া এক স্মারকে ন্যূনতম মূল বেতন ৬৯ হাজার রুপি নির্ধারণ এবং ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে। বর্তমানে এই ন্যূনতম বেতন ১৮ হাজার রুপি।

এছাড়া বার্ষিক ৬ শতাংশ বেতন বৃদ্ধি, ন্যূনতম ৩০ শতাংশ হাউজ রেন্ট অ্যালাউন্স (এইচআরএ) এবং পুরোনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিও জানিয়েছে সংগঠনটি।

এই দাবিগুলো বাস্তবায়ন হলে দেশটির বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow