সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি
সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। গত ১২ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছয় সদস্যের এ কমিটির সভাপতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। সদস্য হিসেবে রয়েছেন- বাণিজ্যমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মন্ত্রিপরিষদ সচিব; অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে সুপারিশ দেবে। পাশাপাশি \'পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬\' এবং \'পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫\' এর আওতাভুক্ত বিষয়গুলো পর্যালোচনা করে সেগুলোকে আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্বও পালন করবে নতুন এই কমিটি। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে
সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। গত ১২ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ছয় সদস্যের এ কমিটির সভাপতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। সদস্য হিসেবে রয়েছেন- বাণিজ্যমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মন্ত্রিপরিষদ সচিব; অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে সুপারিশ দেবে। পাশাপাশি 'পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬' এবং 'পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫' এর আওতাভুক্ত বিষয়গুলো পর্যালোচনা করে সেগুলোকে আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।
এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্বও পালন করবে নতুন এই কমিটি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরএমএম/বিএ
What's Your Reaction?