সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার
দেশে সরকারি চাকরিতে বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়া দেশে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
আব্দুল বারী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব বা সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব বা সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন ক
দেশে সরকারি চাকরিতে বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়া দেশে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
আব্দুল বারী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব বা সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব বা সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন।
তিনি বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।