সরকারি জমিতে অবৈধ দোকান, ইউএনও’র কাছে কৃষকদল নেতার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন। বুধবার (৪ মার্চ) এই অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়েকটি হোটেল ও দোকান স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ও পোস্ট অফিসের বিপরীতে মহাসড়কের পাশে ‘ফাইসাল হোটেল’, ‘বিসমিল্লাহ হোটেল’ ও ‘আলমগীরের হোটেল’ নামে তিনটি দোকান ফুটপাত দখল করে পরিচালনা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অভিযোগকারী মোশাররফ হোসেন দাবি করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় গত ১৭ বছর ধরে ওই খাস জমি দখল করে রাখা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন আল জিলানি অভিক। দীর্ঘদিন ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন।
বুধবার (৪ মার্চ) এই অভিযোগ দায়ের করা হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়েকটি হোটেল ও দোকান স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ও পোস্ট অফিসের বিপরীতে মহাসড়কের পাশে ‘ফাইসাল হোটেল’, ‘বিসমিল্লাহ হোটেল’ ও ‘আলমগীরের হোটেল’ নামে তিনটি দোকান ফুটপাত দখল করে পরিচালনা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
অভিযোগকারী মোশাররফ হোসেন দাবি করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় গত ১৭ বছর ধরে ওই খাস জমি দখল করে রাখা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন আল জিলানি অভিক। দীর্ঘদিন তাদের প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাননি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষ এখন সরকারি জমি দখলমুক্ত হওয়ার আশা করছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ওইসব ঘরে সব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?