সরকারি সহায়তা পেতে ‘একই ছবি’ দিয়ে ৭০০ পরিবারের আবেদন

দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য সরকারি টিন পাওয়ার আশায় প্রায় ৭০০ পরিবার আবেদন করেছে। তবে এসব আবেদনের অনেকগুলোতেই একই ছবি ব্যবহার করায় প্রকৃত ক্ষতিগ্রস্ত শনাক্তে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ অধিকাংশ আবেদনই ভুয়া।  সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১৬ মার্চ রাতে বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টি ও হালকা ঝড় হয়। এতে কিছু বাড়ির টিনের চালা ক্ষতিগ্রস্ত হলেও, অনেক আবেদনকারী নিজেদের ঘরের প্রকৃত ছবি না দিয়ে কম্পিউটার দোকান থেকে একই ধরনের ছবি সংগ্রহ করে আবেদনের সঙ্গে যুক্ত করেছেন। ফলে যাচাই-বাছাই প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। এবার ঈদের পর মাত্র তিন কার্যদিবসেই এক ধরনের হুজুগে পড়ে প্রায় ৭০০ ব্যক্তি আবেদন জমা দিয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিপুলসংখ্যক আবেদন নিয়ে আমরা বিপাকে পড়েছি। প্রতিটি আবেদন যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে সত্যতা নিশ্চিত করা সময়সাপেক্ষ হলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই সহায়তা দেওয়া হবে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা

সরকারি সহায়তা পেতে ‘একই ছবি’ দিয়ে ৭০০ পরিবারের আবেদন

দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য সরকারি টিন পাওয়ার আশায় প্রায় ৭০০ পরিবার আবেদন করেছে। তবে এসব আবেদনের অনেকগুলোতেই একই ছবি ব্যবহার করায় প্রকৃত ক্ষতিগ্রস্ত শনাক্তে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ অধিকাংশ আবেদনই ভুয়া। 

সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৬ মার্চ রাতে বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টি ও হালকা ঝড় হয়। এতে কিছু বাড়ির টিনের চালা ক্ষতিগ্রস্ত হলেও, অনেক আবেদনকারী নিজেদের ঘরের প্রকৃত ছবি না দিয়ে কম্পিউটার দোকান থেকে একই ধরনের ছবি সংগ্রহ করে আবেদনের সঙ্গে যুক্ত করেছেন। ফলে যাচাই-বাছাই প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

এবার ঈদের পর মাত্র তিন কার্যদিবসেই এক ধরনের হুজুগে পড়ে প্রায় ৭০০ ব্যক্তি আবেদন জমা দিয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিপুলসংখ্যক আবেদন নিয়ে আমরা বিপাকে পড়েছি। প্রতিটি আবেদন যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে সত্যতা নিশ্চিত করা সময়সাপেক্ষ হলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই সহায়তা দেওয়া হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা জানান, একই ধরনের ছবি দিয়ে অনেকেই আবেদন করেছেন। তবে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করা হবে।

প্রশাসন জানিয়েছে, যাচাই শেষে কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তরাই সরকারি সহায়তা পাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow