সরিষা গাছ কেটে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ওরফে ফিদাকে সরিষা কেটে নিয়ে যাওয়ার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কালাই থানা পুলিশ গ্রেপ্তারকৃত ফিদাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আনোয়ার হোসেনকে বহিষ্কার করেছে দলটি। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে জয়পুরহাট যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবদল নেতা আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়।  বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত যুবদল নেতার কোন ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। তার সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় ও সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবীর শুভ্র বলেন, দল থেকে আনোয়ারকে বহিষ্কার করা হয়েছে। ইতোমধ্যে কালাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অপরাধীর বিরুদ্ধে

সরিষা গাছ কেটে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ওরফে ফিদাকে সরিষা কেটে নিয়ে যাওয়ার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কালাই থানা পুলিশ গ্রেপ্তারকৃত ফিদাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আনোয়ার হোসেনকে বহিষ্কার করেছে দলটি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে জয়পুরহাট যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবদল নেতা আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত যুবদল নেতার কোন ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। তার সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় ও সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবীর শুভ্র বলেন, দল থেকে আনোয়ারকে বহিষ্কার করা হয়েছে। ইতোমধ্যে কালাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অপরাধীর বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। দলের কেও অপরাধ করলে দল তাকে কখনই প্রশ্রয় দেবে না। এ বিষয়ে জিরো টলারেন্স। কোন ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, কালাই উপজেলা সদরের বাসিন্দা কৃষক মোমিনুল ইসলামের রোপণকৃত জমি থেকে সরিষা গাছ কেটে নিয়ে গেলে আমিনুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খেত থেকে সরিষা কেটে নেওয়ার মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাঁকী আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow