সরিষাবাড়ীর ৮ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ৫টির নেই ভবন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে পাঁচটির নিজস্ব ভবন নেই। পাশাপাশি অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠী। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। স্থানীয় সূত্র ও উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভবনবিহীন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো হলো সাতপোয়া, ডোয়াইল, আওনা, কামরাবাদ ও মহাদান। এসব কেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা কার্যত বন্ধ রয়েছে। জানা গেছে, সাতপোয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন সহকারী সার্জনের পদ থাকলেও তিনি বর্তমানে প্রেষণে ঢাকায় কর্মরত। কামরাবাদ, ডোয়াইল ও আওনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই। এছাড়া ভাটারা ও পোগলদিঘা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসকের পদ শূন্য রয়েছে। পিংনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার প্রেষণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। অন্যদিকে মহাদান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ডা. ফাহমিদা জামান তিথি ১ ডিসেম্বর ২০২৩ থেকে অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় পদটি বর্তমা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে পাঁচটির নিজস্ব ভবন নেই। পাশাপাশি অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠী। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগীর চাপ ক্রমেই বাড়ছে।
স্থানীয় সূত্র ও উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভবনবিহীন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো হলো সাতপোয়া, ডোয়াইল, আওনা, কামরাবাদ ও মহাদান। এসব কেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা কার্যত বন্ধ রয়েছে।
জানা গেছে, সাতপোয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন সহকারী সার্জনের পদ থাকলেও তিনি বর্তমানে প্রেষণে ঢাকায় কর্মরত। কামরাবাদ, ডোয়াইল ও আওনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই। এছাড়া ভাটারা ও পোগলদিঘা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
পিংনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার প্রেষণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। অন্যদিকে মহাদান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ডা. ফাহমিদা জামান তিথি ১ ডিসেম্বর ২০২৩ থেকে অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় পদটি বর্তমানে শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় গৃহিণী ছাহেরা বেওয়া, কৃষক মন্তাজ মুন্সী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ফকির ও ইকবাল হোসেন, শিক্ষার্থী শামসুন্নাহার এবং ফতেহ আল সামিসহ একাধিক বাসিন্দা জানান, সামান্য অসুস্থতার চিকিৎসাও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে উপজেলা সদর কিংবা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে হচ্ছে। তারা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রগুলোর ভবন নির্মাণ ও চিকিৎসক নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, "ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর ভবন নির্মাণ ও জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে পোগলদিঘা, বাউসী ও পিংনা সাব-সেন্টারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টরা সেবা দিচ্ছেন। এছাড়া পোগলদিঘা, বাউসী ও পিংনা কমিউনিটি সেন্টারের ভবন সংস্কার ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার এই সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
What's Your Reaction?