সরে দাঁড়ালেন আমজাদ, নেপথ্যে কি?

গত রাতেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোখছেদুল কামাল বাবু। গত বছরের আগস্ট থেকে যে পদে ছিলেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটির পদ হারানোর ঠিক পরের দিন আজ সোমবার বিসিবি পরিচালক পদ থেকেও ইস্তফা দিয়েছেন আমজাদ। বিসিবির একজন পরিচালক জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন। গত বছরের আগস্টে হওয়া নির্বাচনে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ গঠন করা হয়। যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ক্লাবগুলো তখন থেকেই লিগ বয়কট করে আসছে। সম্প্রতিক ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর একক ক্ষমতায় জাতীয় ক্রীড়া পরিষদের বিপক্ষে বিসিবিকে বিবৃতি দেওয়ান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে অস্বস্তি চলছে। এর মধ্যে গতকাল রাতে হুট করেই মিডিয়া কমিটিতে বদল আনা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু।এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। তবে কেনো এই পরিবর্তন সেটা জানা যায়নি। এরপর

সরে দাঁড়ালেন আমজাদ, নেপথ্যে কি?

গত রাতেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোখছেদুল কামাল বাবু। গত বছরের আগস্ট থেকে যে পদে ছিলেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটির পদ হারানোর ঠিক পরের দিন আজ সোমবার বিসিবি পরিচালক পদ থেকেও ইস্তফা দিয়েছেন আমজাদ। বিসিবির একজন পরিচালক জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন।

গত বছরের আগস্টে হওয়া নির্বাচনে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ গঠন করা হয়। যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ক্লাবগুলো তখন থেকেই লিগ বয়কট করে আসছে। সম্প্রতিক ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর একক ক্ষমতায় জাতীয় ক্রীড়া পরিষদের বিপক্ষে বিসিবিকে বিবৃতি দেওয়ান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে অস্বস্তি চলছে।

এর মধ্যে গতকাল রাতে হুট করেই মিডিয়া কমিটিতে বদল আনা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু।
এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। তবে কেনো এই পরিবর্তন সেটা জানা যায়নি।

এরপর গত রাতেই বিসিবি সভাপতির নিকট নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন আমজাদ। সেখানে ব্যক্তিগত কারণের কথা বলেছেন তিনি। বিসিবি সূত্র বলছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলেও এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আমজাদ হোসেনের সম্পর্কের টানাপড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। আমজাদ হোসেনের কাজে সভাপতি সরাসরি হস্তক্ষেপ করায় তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না। এই মতভেদ চরম পর্যায়ে পৌঁছালে প্রথমে তাকে মিডিয়া কমিটির পদ থেকে সরানো হয় এবং এর প্রতিবাদেই তিনি বোর্ড থেকে একবারে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এ নিয়ে গত আগাস্টে নির্বাচনের পর দুজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ইশতিয়াক সাদেক।

এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow