সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়মের অভিযোগে এভার গ্রিন দই মিষ্টি ঘর ও আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়মের অভিযোগে ‘এভার গ্রিন দই মিষ্টি ঘর’-এর মালিক কামরুল ইসলাম কাঞ্চনকে ১০ হাজার টাকা এবং ‘আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও র‍্যাব-১২ এর সদস্যরা সহযোগিতা করেন। তিনি আরও জানান,বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো এসব অনিয়ম মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত ও সঠিক মূল্য বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়মের অভিযোগে এভার গ্রিন দই মিষ্টি ঘর ও আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়মের অভিযোগে ‘এভার গ্রিন দই মিষ্টি ঘর’-এর মালিক কামরুল ইসলাম কাঞ্চনকে ১০ হাজার টাকা এবং ‘আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও র‍্যাব-১২ এর সদস্যরা সহযোগিতা করেন।

তিনি আরও জানান,বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো

এসব অনিয়ম মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত ও সঠিক মূল্য বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow